খাজার নামে
পাগল হইয়া....
ঘুরি আমি
আজমীর গিয়া রে...(2)
এত করে ডাকলাম তারে,
এত করে ডাকলাম তারে,
তবু দেখা
পাইলাম না
পাগল ছাড়া দুনিয়া চলে না
ও হায়রে পাগল ছাড়া দুনিয়া চলে না
তুই পাগল,
তোর মনও পাগল (2)
পাগল, পাগল, করিস না
পাগল ছাড়া দুনিয়া চলে না
ও হায়রে পাগল ছাড়া দুনিয়া চলে না
মুর্শিদ আছে
দেশে দেশে,...
এই জগতে কত বেশে রে...(2)
ধরতে পারলে পাবিরে তুই,(2)
বেহেশতেরি নাজরানা,
পাগল ছাড়া দুনিয়া চলে না,
ও হায়রে পাগল ছাড়া দুনিয়া চলে না,
তুই পাগল,
তোর মনও পাগল (2)
পাগল, পাগল, করিস না
পাগল ছাড়া দুনিয়া চলে না
ও হায়রে পাগল ছাড়া দুনিয়া চলে না.